নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট: November 16, 2026 |
fgfdfg 23
print news

গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের বৈঠকে তিনি একথা জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাস করছে, গণহত্যা করে যিনি পালিয়ে গেছেন, তাদের সংবাদ প্রচার জনগন ভালোভাবে দেখবে না।

তিনি বলেন, সরকার বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা কখনও কোনো নিউজ প্রচারের জন্য চাপ দেইনি বা কোন এজেন্সি কোন নিউজ প্রত্যাহারের জন্য চাপ দেয়নি।

তিনি আরও বলেন, ১৭ বছরে অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, সাংবাদিককে গুম ও তুলে নেওয়া হয়েছে। বর্তমান সরকার এমন কিছু করবে না। তবে, আহ্বান থাকবে যেন ফ্যাসিবাদকে প্রশ্রয় না দেই।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগনের ভোটের অধিকার নিশ্চিত করেছে। সেক্ষেত্রে অনলাইন মিডিয়া যে ভূমিকা রেখেছে সেটা সব সময় চাই।

Share Now