আওয়ামী লীগ কিছু টোকাই দিয়ে বোমাবাজি করে দেশকে অস্থিশীল পরিস্থিতি করার পাঁয়তারা করছে

আপডেট: November 20, 2026 |
print news

ভারতে থেকে বসে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্রের পায়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ ।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী নিজ নিজ অবস্থান ও এলাকা ভিত্তিক কঠোর অবস্থান দায়িত্ব পালনে দলীয় কার্যক্রম উপলক্ষে লালবাগে আজিমপুরে প্রধান সড়কে অবস্থান করেন এবং দলীয় নেতৃবৃন্দ একত্রিত হয়ে লালবাগের ও আজিমপুর এলাকার প্রধান প্রধান সড়কগুলোতে আওয়ামী লীগের সন্ত্রাসী তাণ্ডব ও জ্বালাপোড়া নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটিতে নেতৃত্ব দেন মীর আশরাফ আলী আজম সাবেক কাউন্সিলর ২৬ নং ওয়ার্ড ও সদ্য সাবেক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক।

উক্ত মিছিল শেষে প্রতিবাদসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।

প্রধান অতিথি নেওয়াজ আলী তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও পরে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রাম এবং চব্বিশের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ও শ্রমিকের আত্মত্যাগের বিনিময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে।

ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য পুলিশের গাড়িতে ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল মারছেন। তারা কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তায় নাশকতার নির্দেশ দিচ্ছেন এবং দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন তারা।

Share Now