ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর রাজপথে সাইফ মাহমুদ জুয়েল

আপডেট: November 20, 2026 |
print news

ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের মুখপাত্র সাইফ মাহমুদ জুয়েল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া তাঁর এই প্রতিবাদী কর্মসূচি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মোটরসাইকেল নিয়ে তিনি মৎস্য ভবন, নয়াপল্টন, মালিবাগ, বাংলামোটর, ফার্মগেট, মহাখালী, বনানী, গুলশান-১ ও গুলশান-২সহ নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রাজপথে তাঁর এই সরব উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। অন্যায়, নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে তাঁর এমন অবস্থানকে সাহসী ও আপসহীন নেতৃত্বের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন তাঁর অনুসারীরা।

রাজনৈতিক প্রতিকূলতা কিংবা বৈরী আবহাওয়া—কোনো কিছুতেই পিছপা না হয়ে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সাইফ মাহমুদ জুয়েল। তাঁর এই প্রতিবাদী কর্মসূচিতে সমর্থকদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ত্যাগ, সাহস ও আপসহীন নেতৃত্বে সর্বদা রাজপথে সোচ্চার সাইফ মাহমুদ জুয়েল।

বিক্ষোভ পরবর্তী বক্তব্যে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সাইফ মাহমুদ জুয়েল বলেন, “পলাতক আওয়ামী লীগের দোসরদের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করে তোলার চেষ্টা চলছে। পরাজিত শক্তির এমন অপচেষ্টা রুখে দিতে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্রের নেতাকর্মীরা সর্বদা রাজপথে ঐক্যবদ্ধ ও সোচ্চার রয়েছে।”

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং জনসম্পদ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Share Now