প্রধানমন্ত্রীর জন্মদিনে শতাধিক শিশুর মুখে হাসি ফোটালেন জবি ছাত্রদলনেতা শাহরিয়ার

আপডেট: November 22, 2026 |
print news

দীপ্ত, জবি প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শতাধিক মাদরাসার শিশুর মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহরিয়ার হোসেন।

শনিবার (২১ নভেম্বর) পুরান ঢাকার ওয়ারীতে লালচাঁন মুকিম লেনে অবস্থিত তানফীজুল উলুম মাদরাসায় এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজক জবি ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন বলেন, শিশুদের প্রতি আমাদের নেতার বিশেষ স্নেহ ও মমত্ববোধ আমাদের সবসময় অনুপ্রাণিত করে।

তার নেতৃত্বে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশায় আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আমি মনে করি, জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ ও মানবিকতা নিহিত।

শিশুদের মুখে হাসি ফোটানোর এই ক্ষুদ্র প্রয়াসের মধ্য দিয়ে আমরা মানুষের পাশে থাকার বার্তা ছড়িয়ে দিতে চাই। সবার কাছে দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় দোয়া চাই।

জবি ছাত্রদলের সদস্য সচিব শামছুল আরেফিন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে তারেক রহমানের জন্মদিন উদ্‌যাপনের এ উদ্যোগ প্রশংসনীয়।

আমরা চাই, প্রতিটি বিশেষ দিন মানুষের কল্যাণে কোনো না কোনো ইতিবাচক উদ্যোগের মধ্য দিয়ে উদ্‌যাপিত হোক। শাহরিয়ারের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ চর্চায় উৎসাহ জোগাবে। তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহদী হাসান হিমেল বলেন, আমাদের নেতার জন্মদিন কেবল আনুষ্ঠানিক উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি ও মানবিক কাজে সম্পৃক্ত হওয়ার উপলক্ষ হিসেবে দেখতে চাই।

শাহরিয়ারের শিশুদের মুখে হাসি ফোটানো ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগকে স্বাগত জানাই। একই সঙ্গে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি, যেন তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, তৌহিদ চৌধুরী, মোজাম্মেল মামুন ডেনি এবং জকসুর পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক সদস্য রিয়াসাল রাকিব, মোবায়দুর রহমান, ইমু রহমান, জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন ও আকাশ সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।

Share Now