জয়দেবপুর জংশনে মালবাহী দুটি বগি লাইনচ্যুত

আপডেট: April 10, 2020 |
print news

গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকাগামী ট্রেনটি জয়দেবপুর জংশন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মান্নান জানান, দিনাজপুর থেকে ঢাকার তেজগাঁওগামী মালবাহী ট্রেনের দুটি বগি সকাল ৮টা ২৫ মিনিটের দিকে জংদেবপুর জংশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। বগি দুটি উদ্ধারের জন্য উদ্ধারকারী ট্রেন খবর দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, বগি লাইচ্যুত হওয়ায় জংশন সংলগ্ন জয়দেবপুর বাজার এলাকার রেলক্রসিংয়ে ট্রেনের পেছনের অংশ রয়েছে। এতে জয়দেবপুর বাজার-রাজবাড়ি সড়ক বন্ধ হয়ে পড়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now