জয়পুরহাটে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, জ্বালাও-পোড়াও এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।
সমাবেশে জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ কিবরিয়া মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।
এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাঃ হাসিবুল আলম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ মামুনুর রশীদ, এস এম রাশেদুল আলম সবুজ, মাওলানা আনোয়ার হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম, মাওলানা ইমরান হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, মাওলানা সাইদুর রহমান, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা সুজাউল করিম, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আসাদ ও ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজাসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সমাবেশ শেষে শহরের পাঁচুর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
