করোনায় ফেনী জেলা আ.লীগ সভাপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট: June 28, 2020 |
print news

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকরামুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এক শোকবার্তায় প্রধানমন্ত্রীর বলেছেন, জনমানুষের নেতা হিসেবে আকরামুজ্জামান বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আকরামুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

রবিবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি আকরামুজ্জামান জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি ছিলেন। তিনি ফেনীতে রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের অন্যতম প্রতিষ্ঠাতা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now