অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে সিরিজ সমতায় ভারত

আপডেট: December 29, 2020 |
print news

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছে সফরকারী ভারত। ফলে চার ম্যাচ সিরিজে স্বাগতিকদের ব্পিক্ষে ১-১ সমতায় ফিরেছে সফরকারীরা।

অস্ট্রেলিয়ার দেওয়া মাত্র ৭০ রানের লক্ষ্য ২ উইকেট হারিয়ে অনায়াসে পার করে সফরকারীরা। প্রথম ইনিংসে সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন ভারতীয় অধিনায়ক রাহানে।

মঙ্গলবার মেলবোর্নে ম্যাচের চতুর্থ দিন অজিরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ২০০ রানে অলআউট হয়। যেখানে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৭০ রান। জবাবে ব্যাট করতে নেমে মায়াঙ্ক আগারওয়াল ও চেতশ্বর পুজারাকে হারিয়ে সহজ জয় তুলে নেয় ভারত। ওপেনার শুভমন গিল ৩৫ ও দলনেতা আজিঙ্কা রাহানে ২৭ রানে অপরাজিত থাকেন।

অজি বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স একটি করে উইকেট নেন।

এর আগে তৃতীয় দিন ১৩৩ রানে ৬ উইকেট হারিয়ে শেষ করা স্বাগতিকরা এদিন আর ৬৭ রান যোগ করে গুটিয়ে যায়। আগের দিনের অপরাজিত ক্যামেরন গ্রিন দলীয় সর্বোচ্চ ৪৫ রান করে মোহাম্মদ সিরাজের বলে আউট হন। ২২ রান করেন কামিন্স।

ভারতীয় বোলারদের মধ্যে সিরাজ সর্বোচ্চ ৩টি উইকেট দখল করেন। এছাড়া জসপ্রিত বুমরাহ, রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট ভাগ করে নেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর