ঐশ্বরিয়ার মতো দেখতে পাকিস্তানি তরুণী আমেনা ইমরান!

আপডেট: February 27, 2021 |
print news

তারকাদের মতো দেখতে অনেকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার বলিউড তারকা ঐশ্বরিয়া রাইয়ের মতো দেখতে পাকিস্তানি এক তরুণীর ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

ওই তরুণীর নাম আমেনা ইমরান। পেশায় তিনি একজন বিউটি ব্লগার।

শনিবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সম্প্রতি আমেনার একাধিক ছবি ভাইরাল হয়েছে।

আমেনা প্রায়ই তার  বিভিন্ন ভিডিও পোস্ট করেন। আর সেখানেই তাকে দেখে চমকে উঠেন নেটিজেনরা।

এছাড়া আমেনার ইনস্টাগ্রামে হ্যান্ডেলে চোখ রাখলে ঐশ্বরিয়ার একাধিক সিনেমার গানে বানানো ভিডিও চোখে পড়বে। অ্যায় দিল হ্যায় মুশকিল, মহব্বতে, দেবদাসসহ ঐশ্বরিয়ার বিভিন্ন জনপ্রিয় ছবির গান রয়েছে আমেনার ইনস্টাগ্রাম ভিডিওতে।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর