মৌলবাদীদের ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হতে বললেন হানিফ

আপডেট: March 19, 2021 |
print news

কেউ যাতে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে না পারে সে জন্য কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ শুক্রবার (১৯ মার্চ) সকালে রাজধানীর পুরান ঢাকায় হিন্দু আশ্রমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে মৌলবাদী আচরণ বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

এ সময় সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান হানিফ।

তিনি বলেন, মৌলবাদীদের হাতে জিম্মি হওয়ার জন্য এ দেশ স্বাধীন করা হয়নি। যে দেশে ধর্মীয় উসকানি দিয়ে মানুষের ওপর হামলা হয়, এমন দেশ আমরা চাইনি। মৌলবাদী আচরণ বরদাশত করা হবে না।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর