রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

আপডেট: May 3, 2021 |
print news

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রয় ও সেবনের দায়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৯৪১ পিস ইয়াবা, ১৪১ গ্রাম ১২৩ পুরিয়া হেরোইন, ১০৩ বোতল ফেনসিডিল ও ৪৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now