করোনায় বিশ্বে একদিনে প্রাণ গেল ১৪ হাজার

আপডেট: May 5, 2021 |
print news

করোনার ভয়াবহতা ক্রমশ বেড়েই চলেছে। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ হাজার ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৯৫ হাজার ৭৬৭ জন।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন মোট ১৫ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৩৮ জন। এর মধ্যে মারা গেছেন ৩২ লাখ ৪১ হাজার ২৪ জন।

বুধবার (৫ মে) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর