বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত অনুষ্ঠিত

আপডেট: July 21, 2021 |
print news

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। পাঁচটি জামাতের প্রথমটি অনুষ্ঠিত হয় বুধবার (২১ জুলাই) সকাল ৭টায়। আর পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টা ৪৫ মিনিটে।

প্রতিটি জামাতেই মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। মুসল্লিদের উপস্থিতি সবথেকে বেশি ছিল প্রথম ও প্রধান জামাতে।

প্রথম ও প্রধান জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সকাল সাড়ে ৬টার আগেই মুসল্লিরা ছুটে আসেন বায়তুল মোকাররম প্রাঙ্গণে। মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় বায়তুল মোকাররম মসজিদের ভেতর।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমানের ইমামতিতে অনুষ্ঠিত প্রথম জামাতের দুই রাকাত নামাজ শেষে মহামারি করোনাভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।

এরপর একে একে অনুষ্ঠিত হয় বাকি চারটি জামাত। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৮টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now