বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট: January 17, 2022 |
print news

হারুন-উর- রশিদ ,বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মনিষা রহমান স্বর্ণা (১৫) নামে এক অষ্টম শ্রেণির স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

আজ সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার শহরতলীর আকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে।

মনিষা নারুলী ধাওয়াপাড়া এলাকার সোহেল রানার মেয়ে এবং চেলোপাড়া ইসলামিক মিশন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়াশুনা করতো। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম।

স্বর্ণার আত্মীয়দের বরাত দিয়ে আমিনুল ইসলাম জানান, সংসারের কাজ বেশি করার কারণে সকাল মায়ের উপর অভিমান করে আকাশতারা এলাকায় দিনাজপুর থেকে সান্তাহারগামী দোঁলনচাপা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সে মানসিক ভাবে অসুস্থ ছিলো।

তিনি আরও জানান, লাশের সুরতহাল করা হয়েছে। রেলওয়ে পুলিশের উর্ধবতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now