আগামী চার মাসের মধ্যে অপেক্ষমাণদের লাইসেন্স দেওয়ার নির্দেশ সেতুমন্ত্রীর
আপডেট: February 7, 2022
|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্দেশ দিয়েছেন আগামী চার মাসের মধ্যে অপেক্ষমাণ গ্রাহকদের লাইসেন্স দেওয়া শেষ করতে হবে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিআরটিএর প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব নির্দেশনা দেন।
তিনি বলেন, বিআরটিএতে কোনো কর্মকর্তার জরুরি বদলি প্রয়োজন হলে তা নিয়মের মধ্যে করা হবে, তবে এ নিয়ে কোনো রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সড়কে শৃঙ্খলা না এলে যতই উন্নয়ন হোক, তাতে কোনো লাভ হবে না। তাই যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
বিআরটিএ থেকে যে কোনো মূল্যে দালালের দৌরাত্ম্য দূর করার নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী। এ সময় বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









