গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আপডেট: May 19, 2022 |
print news

গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক (৪০) নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-আখাউড়া রুটে তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ওই অজ্ঞাত যুবকের মৃত্যু হয়।

জানা গেছে, তিতাস কমিউটার ট্রেন সকাল সাড়ে দশটার দিকে মাজুখান এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাত ওই ব্যক্তি রেললাইন ‌দিয়ে হাঁটছিলেন। এমন‌ সময় আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে সাদা চেক লুঙ্গি ও কালো হাফ হাতা চেক শার্ট ছিল। এখনও অজ্ঞাত সেই নিহত যুবকের পরিচয় মেলেনি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now