স্যান্ডেলে করে হেরোইন পাচার, নারীসহ আটক ২

আপডেট: January 23, 2023 |
inbound6572383095037096350
print news

ইমাম হাছাইন, পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরে সেন্ডেলের মধ্যে হেরোইন পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে নারী সহ দুইজন হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদেরও ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শহরের চক বৈদ্যনাথ এলাকার রহিম আলীর স্ত্রী ফাতেমা বেগম ৪৫ এবং রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের চান্দুর ছেলে মাসুদ রানা -৪৫।

শনিবার বিকেলে তাদেরও গ্রেফতার করা হলেও রবিবার র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, সিপিসি-২ র‌্যাব-৫ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নাটোর শহরের চকবৈদ্যনাথ গুড়ের আড়ত এলাকায় অভিযান চালায়।

এসময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশী চালনার সময় সেন্ডেলের ভিতরে বিশেষ কায়দায় রাখা ২১০ গ্রাম হেরোইন, হিরোইন বিক্রির ৯১ হাজার তিনশ টাকা এবং হেরোইন পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় ফাতেমা বেগম এবং মাসুদ রানা নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নাটোর থানার ওসি নাসিম অঅহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন

Share Now

এই বিভাগের আরও খবর