মুক্তিযুদ্ধ মঞ্চ আটঘরিয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট: April 23, 2023 |
inbound5139944009751023069
print news

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ পাবনা’র আটঘরিয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) পাবনা জেলা শাখার সভাপতি রাহুল হাসান জীবন এবং সাধারণ সম্পাদক শামছুর রহমান শরীফ কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেন।

১৪ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেন মো. আশিকুর রহমান। এছাড়াও যুগ্ম আহ্বায়ক-১ মো. নিলয় হোসেন, যুগ্ম আহ্বায়ক-২ আব্দুল্লাহ আল মমিন এবং যুগ্ম আহ্বায়ক-৩ হিসেবে মো. মুরাদ হোসেন এর নাম কমিটিতে প্রকাশিত হয়েছে।

কমিটিতে অন্যান্য সদস্যবৃন্দ হলেন খন্দকার সজীব আহমেদ, মো. সজীব সরকার, সুমন আহমেদ, হাবিবুর রহমান, শিশির খাঁন, সুমন সরকার, নাদিম হোসেন, রুবেল হোসেন, সিজন মাহমুদ এবং নাসিম হোসেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ১২ সদস্য বিশিষ্ট ঈশ্বরদী উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন পাবনা জেলা শাখা।

Share Now