যতদিন বেঁচে থাকব স্বচ্ছ রাজনীতি করে যাব

আপডেট: April 26, 2023 |
inbound4063159036974867758
print news

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যতদিন বেঁচে থাকব, ততদিন স্বচ্ছ রাজনীতি করে যাব। স্বচ্ছ রাজনীতিই একজন রাজনীতিবিদকে বাঁচিয়ে রাখে।

বঙ্গবন্ধুর মতো মহান নেতার হাত ধরে রাজনীতি শিখেছেন। কখনো নীতিভ্রষ্ট হননি। মানুষের ভালোবাসায় ও দোয়ায় মৃত্যুর আগ পর্যন্ত সেই নীতি ধরে রাখতে চান।

মঙ্গলবার দুপুরে ভোলার কোরালিয়া গ্রামের বাড়িতে পিতা আজাহার আলীর মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় তোফায়েল আহমেদ তার পারিবারিক জীবনের স্মৃতিচারণ করে উপস্থিত সবার কাছে তার জন্য দোয়া চান। ১৯৭০ সালের এই দিনে তার পিতা মারা যান।

Share Now

এই বিভাগের আরও খবর