একসাথে গণসংযোগ করলেন চার এমপি পদপ্রার্থী

আপডেট: May 20, 2023 |
Boishakhinews24.net 140
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর চার বড়াইগ্রাম ও গুরুদাসপুর আসনে আওয়ামী লীগের দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী চার এমপি পদপ্রার্থী একসাথে গন সংযোগ করেন।

গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা, গুরুসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা চারজন এমপি মনোনয়ন প্রত্যাশী একসাথে বড়াই গ্রামের চান্দাই ইউনিয়নে গনসংযোগ করেন।

গণসংযোগ কালে সরকারের উন্নয়নমূলক চিত্র মানুষের সামনে তুলে ধরেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এই চার নেতা এবং সবাইকে আগামী দিনে পাশে থাকার অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন চান্দায় ইউনিয়ন চেয়ারম্যান মোছাঃ শাহনাজ পারভিন, গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বকর সিদ্দীক, জোনাল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী প্রামানিক, বিয়া ঘাট ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সুজা প্রমূখ

Share Now

এই বিভাগের আরও খবর