দুই দিনের সফরে বিকেলে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট: May 22, 2023 |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5
print news

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে যোগ দিতে আজ দুই দিনের সফরে দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২২ মে) বিকেল ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাতারের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

এ সফরে শেখ হাসিনা কাতার ইকোনোমিক ফোরামে যোগদানের পাশাপাশি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করবেন।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

এ সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সফর শেষে আগামী বুধবার (২৪ মে) রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা। ২৫ মে ভোরে ঢাকায় পৌঁছাবেন তিনি।

Share Now