নাটোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপডেট: July 23, 2023 |
inbound1242225540192024562
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় বাগাতিপাড়া উপজেলার ছোট চিথলিয়া এলাকায় অবস্থিত মনায়েম গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী: মনায়েম) খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ৩০,০০০/=, লালপুর উপজেলার মোহরকয়া বাজার এলাকায় অবস্থিত হাবিবুর গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী: মো: হাবিবুর রহমান) খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ২০,০০০/=, লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর বাজার এলাকায় অবস্থিত ভূট্ট গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী: মো: ভূট্ট) খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ২০,০০০/=, লালপুর উপজেলার লালপুর বাজার এলাকায় অবস্থিত মেসার্স হাসিনা বিস্কুট ফ্যাক্টরীকে (স্বত্বাধিকারী রাশেদ) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ১৫,০০০/=, লালপুর বাজার এলাকায় অবস্থিত বর্ষা আইসক্রিমকে (স্বত্বাধিকারী: মো আনোয়ারুল) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ২৫,০০০/=, লালপুর উপজেলার অমৃতপাড়া বাজার এলাকায় অবস্থিত নাজমুল সুপার আইসক্রিমকে (স্বত্বাধিকারী: মো: নাজমুল ইসলাম) নকল আইসক্রিম তৈরির অপরাধে ৫০ ধারায় ৩০,০০০/- টাকাসহ সর্বমোট ১,৪০,০০০/= (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা- অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসকমোহাম্মদ আবু নাছের ভূঁইয়া এবং উপজেলা নির্বাহী অফিসার, বাগাতিপাড়া ও লালপুর সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক ‌নাটোর জেলার বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় নাটোর জেলার RAB-05 এর সিপিসি-০২ এর একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়। এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share Now