বড়াইগ্রামে রোগীদের আর্থিক সহায়তা প্রদান

আপডেট: July 23, 2023 |
inbound3258717514013880018
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সমাজসেবা অধিদপ্তর থেকে ক্যান্সার, কিডনী রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসামিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা পরিষদ সভা কক্ষে ভারপ্রাপ্ত ইউএনও বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী প্রমুখ।

সমাজসেবা কর্মকর্তা জানান, বিভিন্ন সময়ে আক্রান্ত রোগীরা নির্ধারিত ফরমে আর্থিক সহায়তার জন্য সমাজসেবা অধিধপ্তরে আবেদন করে থাকেন।

তা যাচাই-বাছাই শেষে রোগী প্রতি ৫০ হাজার টাকা করে এককালীন সহায়তা দেওয়া হয়। বড়াইগ্রামে ৩৬ জন রোগীকে এই টাকা প্রদান করা হলো।

Share Now