সিংগাইরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি :”নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা.সাদিয়া রহমান স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সোমবার (২৪ জুলাই)দুপুর ১২ টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মৎস্য অফিসার সাদিয়া রহমান বলেন,এ উপজেলায় মাছের চাহিদা রয়েছে ৫ হাজার ৭০ মে.টন,উৎপাদন হচ্ছে ৩ হাজার ৪৮ মে.টন,ঘাটতি রয়েছে ২ হাজার ২২ মে.টন।
উপজেলায় পুকুর আছে এক হাজার ঊনসত্তর টি। এছাড়া খাল বিল,প্লাবন ভূমি,হ্যাচারিতে প্রতি বছরই মাছের পোনা অবমুক্তকরণ,মৎস্য খামার পরিদর্শন,মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রম করা হয়।
আমাদের অফিসে জনবল সংকটের কারণে কাজে চরম ব্যাঘাত ঘটছে। ২৪ থেকে ৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে ।
এতে সাংবাদিকদের উপস্থিতি ও সহযোগীতা কামনা করেন তিনি। এতে উপস্থিত ছিলেন,ফিল্ড অ্যাসিসট্যান্ট প্রভাত কুমার সরকার,মৎস্য চাষী মো.ফুতুন মিয়া,হাফিজউদ্দিন দেওয়ান,আমিরুল ইসলাম,জাহাংগীর আলম,শাহীন,ফারুক মিয়া,সংবাদকর্মী মো.সোহরাব হোসেন,রকিবুল হাসান বিশ্বাস,মোবারক হোসেন,বাদল হোসাইন ও আব্দুল গফুর প্রমুখ।


