নাটোরে প্রচার প্রচারণায় শীর্ষে মেয়র শাহনেওয়াজ আলী

আপডেট: August 12, 2023 |
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে প্রচার প্রচারণায় সর গরম করে রেখেছেন নাটোর ৪ বড়াইগ্রাম গুরুদাসপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গুরুদাসপুর পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা।

প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, ভোট চাইছেন নৌকার পক্ষে। নাটোর ৪ আসনে বড়াইগ্রাম গুরুদাসপুর দুই উপজেলা, তিন পৌরসভা ও ১৩টি ইউনিয়নের সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার জন্য নিরলস ভাবে ছুটে বেড়াচ্ছেন মানুষের দ্বারে দ্বারে ভোট চাইছেন নৌকার পক্ষে।

ছাত্রলীগ থেকে উঠে আসা পারিবারিকভাবে আওয়ামী লীগ করা বিসিএস সরকারি কলেজের সাবেক ভিপি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লার পোস্টার ব্যানার ফেস্টুন বড়াইগ্রাম ও গুরুদাসপুর ইতিমধ্যেই দুই উপজেলায় সাঁটানো হয়েছে শহরের অলিগলি হোটেল রেস্তোরা শপিং মল শিক্ষাপ্রতিষ্ঠান সহ মানুষের চোখে পড়ার মতো সকল জায়গায় মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে হ্যান্ডবিল সাথে চলছে কুসল বিনিময়ে এবং নৌকার পক্ষে ভোট চাওয়া।

সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী মোল্লা বড়াইগ্রাম ও গুরুদাসপুর দুই উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ-মাদ্রাসা মন্দির গির্জা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবাধ বিচরণে সবাইকে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে কাজ করার স্বতঃস্ফূর্তভাবে আহ্বান জানাচ্ছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছেন সকলের নিকট।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা বলেন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি তার নেতৃত্বের উপর আমাদের শতভাগ আস্থা আছে তাই আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ৪ বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা বাসিকে নিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে মাঠে ছিলাম মাঠে আছি ভবিষ্যতে থাকব ইনশাআল্লাহ।

Share Now

এই বিভাগের আরও খবর