সিংগাইরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট: August 12, 2023 |
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগরে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. ইউনুছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. দবির উদ্দিন খান মানিকের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগন্জ-২ ( সিংগাইর- হরিরামপুর- সদরের আংশিক) আসনে মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক ও ফুটবলার দেওয়ান সফিউল আরেফিন টুটুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনাদের সমর্থন নিয়েই আমি আগামী জাতীয় সংসদ নির্বাচন করবো ইনশাআল্লাহ। এসময় সভায় উপস্থিত নেতাকর্মী এবং সাধারণ জনগণও হাত তুলে তাকে সমর্থন জানান।

ইতিমধ্যেই টুটুল তার নির্বাচনী এলাকায় কেন্দ্র ঘোষিত রাজনৈতিক সকল কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহনসহ মাসব্যাপি জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করে চলছেন।

সভায় অন‍্যান‍্যের মধ্যে বক্তব্য রাখেন – ধল্লা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ধর্ম সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবুল বাশার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ‍্যাড. লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, সায়েস্তা ইউপির সাবেক চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক, সিংগাইর সরকারি কলেজের সাবেক ভিপি মো. নজরুল ইসলাম রতন ও মো. লুৎফর রহমান রানা, উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম ও ধল্লা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাবেক সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর