মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৩৯

আপডেট: August 14, 2023 |
inbound534137569436932490
print news

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৪ আগস্ট) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (১৩ আগস্ট) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৫৪.৫ গ্রাম ২৯ পুরিয়া হেরোইন ও৭২ কেজি ৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর