নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

আপডেট: August 14, 2023 |
inbound7116421921421071642
print news

নওগাঁর পত্নীতলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ আলী (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বরহট্রী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শিক্ষক ইউসুফ আলী ধামইরহাট উপজেলার ইসপপুর গ্রামের জানবক্সের ছেলে। তিনি উপজেলার গগণপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, ইউসুফ আলী স্কুল ছুটির পর মোটরসাইকেল যোগে নজিপুর বাসায় ফিরছিলেন। এসময় গগণপুর-নজিপুর আঞ্চলিক সড়কের বরহট্রী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর