যথাযথ মর্যাদায় ফরিদপুরে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নানা আয়োজনের মাধ্যমে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচি পালন করছে।
কর্মসুচির অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারে নেতৃত্বে একটি বিশাল শোক র্যালী বের হয়ে শহরের মুজিব সড়ক প্রদক্ষিন করে গোয়ালচামচ পুরাতন বাসস্টান্ড জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কমপ্লেক্স গিয়ে শেষ হয় ।
এরপর জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কমপ্লেক্স জাতীর পিতাসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের আত্বার শান্তি কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকতার পিএএ,পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএিম সেবা,জেলা পরিষদের প্রধান নির্বাহী, জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক,সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ ,পৌর মেয়র অমিতাব বোসসহ আওয়ামী লীগের অংগসংগঠন,বিভিন্ন সরকারী দপ্তর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
এছাড়া সকাল সাড়ে নয়টায় বীর শ্রেষ্ট মুন্সী আব্দুর রব হল রুমে জেলা প্রশাসনের আয়োজনে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৭:০০ টায় আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কের শেখ রাসেল স্কয়ারে জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন দোয়া ও মোনাজাতের পর শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ মাহফিল, কবিতা পাঠ, রচনা প্রতিযোগীতা, চিত্রাঙ্কনসহ নানা কর্মসূচী পালিত হচ্ছে।

















