চারঘাটের বিভিন্ন দপ্তরের কার্যকলাপ পরিদর্শন করেন জেলা প্রশাসক

আপডেট: August 17, 2023 |
inbound5767407272521925735
print news

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

উপজেলা সমাজসেবা, প্রকল্প বাস্তবায়ন এবং মৎস্য অধীদপ্তরের কার্যকলাপ পরিদর্শন এবং দু:স্থ সুবিধা বঞ্চিতদের মাঝে নানা উপকরণ বিতরণ করেন তিনি।

বৃহস্পতিবার সকালে চারঘাট উপজেলা প্রশাসন ও সমাজসেবার আয়োজনে দুঃস্থ ও সুবিধা বঞ্চিতদের মাঝে ১২টি হুইল চেয়ার, ১টি ট্রাইসাইকেল এবং ১টি সাদাছড়ি বিতরণ করেন জেলা প্রশাসক।

হলিদাগাছি আবসনের বিভিন্ন সুবিধা ও অসুবিধার বিষয় গুলো পর্যবেক্ষন বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম।

ওই সময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন, পৌর মেয়র একরামুল হক, প্রকৌশলী রতন কুমার ফৌজদার, প্রকল্প বাস্তবায়ন অীফসার শামীম আহমেদ, সমাজসেবা অফিসার রাশেদুজ্জামান রনিসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলা ৭টি জলাশয়ে ২৯৬ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

ওই সময় জেলা ফিসারিজ অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক (অর্থ) সাইফুল ইসলাম, সহকারী পরিচালক রাজশাহী বিভাগ আরিফুল ইসলাম, উপজেলা সিনিয়ির মৎস্য অফিসার ওয়ালী উল্লাহ মোল্লাহ।

Share Now

এই বিভাগের আরও খবর