সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আর নেই

আপডেট: August 17, 2023 |
inbound7406620438390787586
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চার বারের নির্বাচিত ধল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাজি মো. আব্দুল আলী (৭২) আর নেই।

বুধবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১২ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ওই ইউনিয়নের বাস্তা গ্রামের মৃত গেদু মাদবরের ছেলে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আলী র্দীঘদিন ধরে  লিভার  ক‍্যান্সারে ভুগছিলেন।

কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১২ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাদ যোহর ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও নামাজে জানাযা শেষে ধল্লা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

inbound4956451362132993908

তার মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা, মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ ও বিএনপির  চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত,  সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ, ধল্লা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম ভূঁইয়া ও পৌর বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম ভূঁইয়া জয়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর