বড়াই গ্রামে জাতীয় শোক দিবস পালিত

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরে বড়াইগ্রামে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের ৪৮ তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলহাজ মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব, উপজেলা চেয়ারম্যান আলহাজ ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বিএডিসি কর্মকর্তা মোঃ জিয়াউল হক,বনপাড়া তদন্ত কেন্দ্র কর্মকর্তা সিরাজুল ইসলাম, বনপাড়া হাইওয়ে ওসি মোঃ হাবিবুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ সৈকত হোসেন,বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক প্রমুখ।






