গুরুদাসপুরে জাতীয় শোক দিবস পালিত

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে নাটোরে গুরুদাসপুর ধারাবাড়ি শাহ ইউনিয়নে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের ৪৮ তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে ধারাবাড়িষা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি নাটোর চার বড়াইগ্রাম ও গুরুদাসপুর আসনে আওয়ামী লীগের দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী আহমদ আলী মোল্লা।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আইয়ুব আলী প্রামানিক চেয়ারম্যান নাজিরপুর ইউপি, মোহাম্মদ মিজানুর রহমান সুজা চেয়ারম্যান বিয়াঘাট ইউপি ধারাবারিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রিপন আহমেদ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক বৃন্দ।






