জয়পুরহাটে জেলা বিএনপির পদযাত্রা 

আপডেট: August 19, 2023 |
inbound5091407540400081302
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক প্রতিহিংসার বিচারে বন্দী, গণতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলনে জনগণের আস্থার প্রতিক বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে জয়পুরহাটে জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি  ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ টায় বিক্ষোভ মিছিলটি শহরের নতুনহাট এলাকা থেকে বের হয়ে জামালগঞ্জ-আক্কেলপুর সড়ক প্রদক্ষিণ শেষে পরে একই স্থানে গিয়ে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান,সদর থানা বিএনপির আহবায়ক এ্যাড. হেনা কবীর,কালাই থানা বিএনপির আহবায়ক ইব্রাহিম ফকির,আক্কেলপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কমল, পাঁচবিবি থানা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম, ক্ষেতলাল থানা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র,সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল,রেজভী আহমেদ, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা মহিলা দলের (ভারপ্রাপ্ত) সভাপতি রুলি চৌধুরী,  সহ সভাপতি মৌসুমি আক্তার, সাধারন সম্পাদক জাহেদা কামাল, জেলা  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, কলেজ শাখার আহবায়ক রেজাউল করিম রেজা প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি জানান।

পদযাত্রায় বিএনপি`ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

 

Share Now

এই বিভাগের আরও খবর