বীরগঞ্জে সুফলভোগীদের মাঝে গরু ও হাঁস বিতরণ

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সততল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে সুফলভোগীদের মাঝে হৃষ্টপুষ্টকরণ, হাঁস-মুরগী পালন প্যাকেজের আওতায় গৃহনির্মান উপকরণ, গো খাদ্যসহ গরু ও হাঁস বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতানের আয়োজনে বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ওসি আব্দুল রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ওসমান গনি।
পরে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সুফলভোগীদের মাঝে গরু হৃষ্টপুষ্ট করণ ও হাঁস-মুরগি প্যাকেজের আওতায় ৮৩ টি পরিবারে গৃহ নির্মাণ উপকরণ ও খাদ্যসহ ৮৩ টি বাড়ন্ত গরু, ৪শ টি পরিবারে ৪শ টি হাঁসের ঘরসহ ৮ হাজার বাড়ন্ত হাঁস এবং ৪শ টি পরিবারে ৪শ টি মুরগির ঘর বিতরণ করেন এমপি গোপাল।




