গাজীপুরে কৃষক লীগ গাছের চারা বিতরণ

আপডেট: August 19, 2023 |
inbound5425627825420730845
print news

মাছুদ পারভেজ গাজীপুর প্রতিনিধি :জাতীয় শোক দিবস ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে প্রান্তিক কৃষকের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছেন গাজীপুর মহানগর কৃষক লীগ।

মহানগর কৃষক লীগের উদ্যোগে বিকেলে মহানগরীর বোটবাজার এলাকায় ইউ.টি.সি মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

মহানগর কৃষক লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহম্মেদ, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির মন্ডল।

এ সময় গাজীপুর মহানগর কৃষক লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে, শতাধিক প্রান্তিক কৃষকের মধ্যে বিভিন্ন প্রকার ফলস বোনাস ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর