বগুড়ায় সালিশে মারপিট করায় কৃষকের মৃত্যুর অভিযোগ

আপডেট: August 30, 2023 |
inbound6748716323657322668
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে গৃহবধূকে উত্যাক্তের অভিযোগে সালিশে ডেকে নিয়ে গিয়ে মারধরে আবুল হোসেন(৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৩০ আগষ্ট) নিহতের পরিবার এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।

গত মঙ্গলবার (২৯শে আগস্ট) রাত ১১ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের বড় হরিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

ওই ঘটনায় নিহত আবুল হোসেন উপজেলার বড় হরিপুর গ্রামের মৃত- জয়নাল আবেদীনের ছেলে।

স্হানীয়রা বলেছেন,প্রতিবেশী এক নারী (৪৫) কে উত্যাক্ত করার অভিযোগে মঙ্গলবার রাতে আবুল হোসেনকে স্হানীয় মসজিদ প্রাঙ্গণে ডেকে নিয়ে আসা হয়।

এরপর বিচার চলাকালীন ওই নারীর ছেলে তাঁকে মারধর করেন।এরপর আবুল হোসেনকে বাড়িতে নেওয়া হলে তিনি মারা যান।

মৃত্যু আবুল হোসেনের স্ত্রী বলেন,মঙ্গলবার রাত ১১ টার দিকে স্হানীয় মিঠুন, জলিল ও সফিকুল মোন্না আমার স্বামীকে ঘুম থেকে তুলে মসজিদের সামনে নিয়ে যায়।

এসময় আমিও তার সাথে যাই। ওই খানে গিয়ে দেখি সালিশ বসছে। সেখানে গ্রামের মাতব্বরেরাও ছিল।

সালিশে মনোয়ারার ছেলে সোহাগ আমার স্বামীকে কিল-ঘুষি মারতে থাকে।

আমার স্বামীর মাথা ও ঘাড়ে সিগারেটের আগুন দিয়ে সেঁকা দেওয়ার চেষ্টা করে।

মনোয়ারা ও তাঁর স্বামী বাদশা মিয়াও আমার স্বামীকে মারপিট করেছে।

তিনি আরও বলেন, পরে আমার স্বামীকে আহত অবস্হায় নিয়ে আসি। উনি বুকের ব্যথায় কাতরাতে থাকেন। পরে রাত ১২ টার দিকে তিনি মারা যান।

তাঁরা পরিকল্পিত ভাবে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর বিচার চাই। আমি থানায় মামলা করব।

এ ঘটনায় অভিযুক্তর পালাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ পরিদর্শক আশিক ইকবাল বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্হল পরিদর্শন করেছি।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আজ বুধবার সকালে লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এব্যাপারে পরিবারের সদস্যরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জেনেছি।

Share Now

এই বিভাগের আরও খবর