ফরিদপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

আপডেট: September 16, 2023 |
inbound8331337265926104718
print news

ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার উদ্দোগে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান সহ সকল রাজনৈতিক নেতাকর্মী এবং আলেম-উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে।

জেলা জামায়াতে সেক্রেটারী অধ্যাপক আব্দুল ওয়াহাবের নেতৃত্বে আজ শনিবার সকালে জেলা শহরের শরিয়তুল্লাহ বাজার লোহার ব্রিজ সংলগ্ন এলাকা হতে মিছিল শুরু হয়ে র‌্যাফেলসইন হোটেল মোড়ে এসে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী আব্দুল ওয়াহাব।

তিনি এ সময় বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং অবিলম্বে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান সহ সকল রাজনৈতিক নেতাকর্মী এবং আলেম-উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার কেয়ার টেকার সরকার গঠনের জোর দাবি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর