লালপুরে দেশি রিভলভার ও তিন রাউন্ড গুলিসহ আটক ০১

আপডেট: September 16, 2023 |
inbound1410139484950692967
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে ৩নং চংধুপইল ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাককে অবৈধ অস্ত্রসহ আটক করে।

আটককুত মোঃ আব্দুর রাজ্জাক (৫৫), পিতা-কাচু মন্ডল, সাং-কাঁঠালবাড়ীয়া (৩নং চংধুপইল ইউনিয়ন), থানা-লালপুর, জেলা-নাটোর এর বসতবাড়িতে তল্লাশী করে তার শয়নকক্ষ হতে একটি ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশি রিভলভার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় এবং সাক্ষীদের উপস্থিতিতে তা জব্দ করা হয়।

প্রাথমিকভাবে গ্রেফতারকৃত রাজ্জাক উক্ত অস্ত্র ও গুলি অবৈধভাবে তার হেফাজতে রাখার কথা স্বীকার করে বলে যে, এগুলো (অস্ত্র-গুলি) অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে সে তার কাছে রেখেছিলো।

নাটোরের পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম এর দিকনির্দেশনায় বড়াইগ্রাম সার্কেল অফিসারের নেতৃত্বে লালপুর থানার একটি চৌকস আভিযানিক দল রাতভর অভিযান পরিচালনা করে আসামি রাজ্জাককে আব্দুলপুর রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে।

Share Now

এই বিভাগের আরও খবর