বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এর মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু

আপডেট: September 16, 2023 |
inbound5920554825997424160
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোর ৪ আসলে উপনির্বাশনে আওয়ামী লীগের দলীয় এমপি মনোনিত প্রার্থী ডাক্তার আলহাজ্ব সিদ্দিকুর রহমান পাটোয়ারী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু করলেন নির্বাচনী কার্যক্রমের প্রচারণা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বের) ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শপথ বাক্য পাট ও দোয়ার মধ্যে দিয়ে শুরু করলেন আগামী ১১ই অক্টোবর নাটোর ৪ (বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনে উপনির্বাচনের নির্বাচনী কার্যক্রমের প্রচারণা।

এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর মেযর মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামান আসাদ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী সমর্থক বৃন্দ।

এসময় আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাক্তার আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী মহান আল্লাহতালার শুকরিয়া আদায় এবং আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন বড়াইগ্রাম বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আশা পূরণ হয়েছে।

তিনি আরো বলেন আগামী ১১ই অক্টোবর উপনির্বাচনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করতে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।

গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে নমিনেশন দেওয়ার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে এখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

উল্ল্যেখ নাটোর ৪ মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এমপির মৃত্যুতে আসনটি শূণ্য হওয়ায় এখানে উপনির্বাচন আয়োজন করা হচ্ছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের ভোট গ্রহণ হবে ১১ অক্টোবর। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই।

মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২৩ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। প্রাথীদের প্রতীক বরাদ্দ ২৫ সেপ্টেম্বর।

Share Now

এই বিভাগের আরও খবর