গুরুদাসপুরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
আপডেট: September 21, 2023
|

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে মসিনদা ইউনিয়নে ৪২৩ জন সুবিধা ভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মশিনদা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে বি ডব্লিউ বি এর আওতায় উক্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি নাটোর ৪।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা, নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী প্রামানিক।
এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী সমর্থক বৃন্দ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


