টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট: October 24, 2023 |
inbound1585354111617877721
print news

ভারত বিশ্বকাপে আফগানদের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা বাংলাদেশ টানা তিন ম্যাচ হেরে টাইগারদের আত্মবিশ্বাস তলানিতে। বিশ্বকাপের সেমির লড়াইয়ে টিকে থাকতে বাংলাদেশের জন্য জয়ে ফেরাটা গুরুত্বপূর্ণ। ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশের সামনে এবার উড়তে থাকা দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়ংখেড়েতে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের একাদশে ফিরেছেন অধিনায়ক সাকিব।

ঊরুর চোট সেরে একাদশে ফিরলেন সাকিব আল হাসান। তাকে জায়গা করে দিতে বাদ পড়লেন তাওহিদ হৃদয়।

সাকিব ফেরায় বাংলাদেশের বোলিং বিভাগে তিন পেসারের সঙ্গে থাকছে তিন স্পিনার। অন্য দুই স্পিনার নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ। পেস বিভাগের দায়িত্বে হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

Share Now

এই বিভাগের আরও খবর