পুলিশ-শ্রমিক সংঘর্ষে রণক্ষেত্র গাজীপুর, পিক আপে আগুন

আপডেট: October 30, 2023 |
inbound4735468063235113430
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে সোমবার আন্দোলনে নেমেছে শ্রমিক।

সোমবার (৩০ অক্টোবর) সকাল থেকে উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে চলাচলকারী একটি পিক আপ ভ্যানে আগুন দেয়।

এসময় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সাউন্ড গ্রেনেড আর টিয়ারসেলের শব্দে আশপাশ প্রকম্পিত হয়ে উঠে।

জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে টানা ৬ষ্ঠ দিনের মতো সোমবারও গাজীপুর আন্দোলনে নামে শ্রমিকরা।

সকাল ৯টা থেকে শ্রমিকরা ভোগড়া বাইপাসের আশপাশের এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলনে নামে।

এসময় কয়েকটি কারখানায় ভাংচুর চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

এসময় উত্তেজিত শ্রমিকরা একটি পিক আপে আগুন ধরিয়ে দেয়। বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রোডে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ আছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ এস পি) মোশারাফ জানান, ঢাকা ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ আছে।

পরিস্থিতি নিয়ন্ত্রেণের আনার জন্য আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি।

Share Now

এই বিভাগের আরও খবর