জয়পুরহাটে মডেল মসজিদ এর উদ্বোধন

আপডেট: October 30, 2023 |
inbound454714414320041105
print news

জয়পুরহাট প্রতিনিধি: সারাদেশে ৫৬৪ টি মডেল মসজিদ উদ্বোধনের অংশ হিসেবে জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকায় মডেল মসজিদের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এই মডেল মসজিদ উদ্বোধন করার করার পর ফলক উন্মোচন করেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী,সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, গণপূর্ত বিভাগ জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার সহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা।

প্রতিটি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ওযুর জন্য আলাদা জায়গা এবং শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় নামাজ আদায়ের সুবিধা রয়েছে।

এছাড়াও হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র এবং ইসলামি গ্রন্থাগার, অটিজম কর্নার, দাফন কার্যক্রমের ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজাখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কুরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামি সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য সম্মেলন কক্ষ এবং ইসলামিক দাওয়া, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র এবং দেশি-বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা রাখা হয়েছে

Share Now

এই বিভাগের আরও খবর