শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: November 4, 2023 |
inbound3739756804647427748
print news

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা।

শনিবার বিকেল রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় মহাসমাবেশে এই আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। দেশের যেখানেই যাই সেখানেই শুনি শেখ হাসিনার জয়ধ্বনি।

তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। এতে বাংলাদেশ আলোকিত থাকবে, এটা আওয়ামী লীগের ওয়াদা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ আর সন্ত্রাস নৈরাজ্য দেখতে চায় না। দেশের মানুষ আলোকিত বাংলাদেশ দেখতে চায়।

Share Now

এই বিভাগের আরও খবর