সিআরইউ উপজেলা সকল দপ্তরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

আপডেট: November 5, 2023 |
inbound8319519865869712641
print news

রাজশাহী ব্যুরো প্রধান: রাজশাহীর চারঘাটে সদ্য নির্বাচিত চারঘাট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) উপজেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছে।

উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, ইউএনও সোহরাব হোসেন, চারঘাট সার্কেল সহকারি পুলিশ সুপার প্রণব কুমার সরকার, পৌর মেয়র একরামুল হক, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মানজুরা মুশাররফ এবং চারঘাট মডেল থানা অফিসার ইন-চার্জ এএসএম সিদ্দিকুর রহমান ইউনিটির সকল সদস্যদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

উপজেলার পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রসহ সকল কর্মকর্তাগণ ইউনিটির সকল সাংবাদিকদের উদ্দ্যেশে বলেন, তথ্য বহুল সংবাদসহ পেশা দায়িত্বে নিষ্টাবান হতে হবে।

সর্বপরি সকল সাংবাদিকদের ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে পারলে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে কর্মকর্তাগণ ব্যক্ত করেন।

ওই সময় ইউনিটির সভাপতি ওবায়দুল ইসলাম (রবি), সম্পাদক ইসমাইল হক, যুগ্ম-সম্পাদক শাহিনুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক জিনারুল হক, দপ্তর সম্পাদক স¤্রাট, প্রচার সম্পাদক সোয়েব সরকার, নির্বাহী সদস্য আতিকুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর