ফরিদপুরে আন্ত:জেলা ডাকাতদলের ৪ সদস্য গ্রেফতার, মালামাল উদ্ধার

আপডেট: November 5, 2023 |
inbound5254291014479432256
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ঢাকা থেকে এসে ফরিদপুরের বিভিন্ন উপজেলায় ডাকাতি করতো, এমন আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও মালামাল উদ্ধার করা হয়।

আজ সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান।

পুলিশ সুপার মো: শাহজাহান জানান, ফরিদপুর জেলা সদর ও নগরকান্দা উপজেলায় দুইটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন ক্যান্টনমেন্ট থানাধীন মাস্টার টেক গ্রামস্থ গ্রীন ভেলী টাওয়ারের ২য় তলায় অভিযান চালিয়ে ডাকাতদলের সদস্য রুবেল ফরাজী (৩০), মোঃ সোহেল রানা (৩৬), সোহাগ শেখ (২৫) ও মো: আলী হাওলাদার (৩০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ী দেশের বিভিন্ন জেলায়।

তারা ঢাকায় থেকে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করতো। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ৪টি এলইডি টিভি ও ৭টি মোবাইল সেট সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, আসামীগণ পেশাদার ডাকাত দলের সদস্য, তারা কোতয়ালী থানার তাম্বুলখানা এলাকার ডাকাতির ঘটনার কিছুদিন আগে ফরিদপুর নগরকান্দা থানা এলকায় এক বাড়ীতে ডাকাতি করে।

এছাড়া এই ডাকাত দল বাগেরহাট জেলার মোল্লাহাট থানা এলাকায় এক বাড়ীতে, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় এক বাড়ীতে, ডিএমপি খিলগাঁও এলাকায় এক বাড়ীতে ডাকাতি করার ঘটনা স্বীকার করে।

তাদের দলে ৭ সদস্য অংশগ্রহন করে। ডাকাতি করার সময় তারা মোবাইল ফোন ব্যবহার করতো না। তারা ইন্টারনেটের মাধ্যমে এ্যাপস ব্যবহার করে নিজেদের সাথে যোগাযোগ করতো, একারনে তাদের অবস্থান নিশ্চিত করা যেত না।

তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে গ্রেফতার করা হয়। বিকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল জলিল ফরিদপুর জেলা পুলিশের কর্মকর্তা বৃন্দ। এবং এবং বিভিন্ন পিন্টু ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর