লালমনিরহাট – বুড়িমারী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির সড়ক অবরোধ

আপডেট: November 6, 2023 |
inbound328124225251681033
print news

রকিবুল হাসান রিপন, লালমনিরহাট প্রতিনিধি : সরকারের পদত্যাগের ১ দফা দাবীতে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার সারাদেশ ব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে লালমনিরহাট- বূড়ীমারী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।

রোববার (৬ নভেম্বর) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়েকর কাকিনা বাজার এলাকায় এসময় বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে ও সড়কে বসে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

এসময় মহাসড়ক দিয়ে চলাচলকারী গাড়ি রাস্তায় আটকে যায়।

কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর জানান, সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ডাকা দ্বিতীয় দফার সারাদেশ ব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে লালমনিরহাট- পাটগ্রাম মহাসড়কে অবরোধ করেছি, ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্ত মোতাবেক সব ধরনের কর্মসূচি কালীগঞ্জে যথাযথভাবে পালন করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা তাঁতীদলের সভাপতি আবুল বাশার মুক্তা, যুবদলের সাধারণ সম্পাদক মনি গোড়ল ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ করির জানান, রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করছে বিষয়টি শুনেছি। পুলিশ সড়কে সতর্ক অবস্থায় রয়েছে ।

অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Share Now

এই বিভাগের আরও খবর