কেন্দুয়ায় অবরোধ প্রতিরোধে আব্দুল মতিন সমর্থকদের মটরসাইকেল শোডাউন
আপডেট: November 13, 2023
|

মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি-জামাতের অবরোধের সাধারণ জনমনে প্রভাব পড়েনি।
স্বাভাবিক রয়েছে জনজীবন। বিএনপির ডাকা অবরোধ প্রতিরোধে নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী এড.আব্দুল মতিন সমর্থকরা মটর সাইকেল শোডাউন করেছেন।
সোমবার (১৩ নভেম্বর ) দুপুরে কেন্দুয়া পৌরসভার কমলপুর মহল্লার এড.আব্দুল মতিন এর বাসভবন আয়েশালয় থেকে মতিন সমর্থকরা কয়েক শতাধিক মটরসাইকেল নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর শহরসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো ঘুরে অবরোধের বিরুদ্ধে শোডাউন করেছেন।
এসময় নেতাকর্মীরা বিএনপি-জামাতের অবরোধ প্রতিরোধে বিভিন্ন স্লোগান দেয়।
শোডাউনে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী সহ উপজেলা ও ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।





















