গাড়ী পোড়ানোর অভিযোগে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গ্রেফতার

আপডেট: November 24, 2023 |
inbound53456942459720697
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অগ্নি সংযোগ করে গাড়ী পোড়ানোর অভিযোগে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু (৫৭) কে গ্রেফতার করেছে র‌্যাব-১।

শুক্রবার দুপুরে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে।

তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী স্পেশালাইজড কোম্পানী কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন।

গ্রেফতার ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় গাড়ীতে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার প্রধান আসামী।

গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপির এ কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকাবাসী জানান,বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ শ্রীপুর সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন।

নির্বাচনে বিএনপি অংশ নিলে বিএনপি থেকে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশী ছিল।

Share Now

এই বিভাগের আরও খবর